অ্যাকসেসিবিলিটি লিংক

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ মোকাবেলা করে, ২০০৯ সাল থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।” রবিবার (২০ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “এখানে টানা ২০০৯ সাল থেকে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ, অগ্নিসংযোগসহ সহিংসতার মতো অনেক কিছু মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।” আওয়ামী লীগকে ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দেয়ায়, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG