অ্যাকসেসিবিলিটি লিংক

নিপুণ রায়কে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আপিল বিভাগের

বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। (ফাইল ছবি)
বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকার ধোলাইখালে, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন তার বাবা আইনজীবী নিতাই রায় চৌধুরী। এক দফা দাবিতে, গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় সূত্রাপুর থানায় নিপুণ রায়সহ বিএনপির ৪২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এই মামলায় নিপুণ রায়ের পক্ষে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। গত ১ আগস্ট হাইকোর্ট এ মামলায় নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

This item is part of
XS
SM
MD
LG