অ্যাকসেসিবিলিটি লিংক

নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চায় সহায়তা করবে সুষ্ঠু নির্বাচন: সারাহ কুক

নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চায় সহায়তা করবে সুষ্ঠু নির্বাচন: সারাহ কুক।
নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চায় সহায়তা করবে সুষ্ঠু নির্বাচন: সারাহ কুক।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, তার দেশ, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করছে। রবিবার (২৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল-এর সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার কুক সাংবাদিকদের এ কথা বলেন।

সারাহ কুক বলেন, “সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সহায়তা করবে।” তিনি জানান, “আমাদের আলোচনার শুরুটা খুব গঠনমূলক ছিলো। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি।”

ব্রিটিশ হাইকমিশনার জানান, বৈঠকে তারা নির্বাচনের সময় স্বাধীন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG