অ্যাকসেসিবিলিটি লিংক

একজন ডেঙ্গু রোগীর জন্য সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

রবিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার একটি হোটেলে ‘ডেঙ্গু মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায়, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার একটি হোটেলে ‘ডেঙ্গু মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায়, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর জন্য সরকারের গড় ব্যয় ৫০ হাজার টাকা। রবিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার একটি হোটেলে ‘ডেঙ্গু মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেয়া হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ব্যয় করেছে সরকার।” তিনি বলেন, “সরকারি হাসপাতালে মোট রোগীর ৭০ শতাংশ চিকিৎসা নিয়েছে। বাকি ৩০ শতাংশ রোগী বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে।”

জাহিদ মালেক জানান, সাধারণত দুই ধরনের ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। অনেকে শুধু ওষুধেই সুস্থ হয়ে যায়। তিনি বলেন, “চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন। আর, মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। এ ছাড়া এখনো হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ২৩৬ জন।”

নারীদের ঝুঁকি প্রসঙ্গে বাংলাদেশর স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ বছর নারীরা আক্রান্ত কম হচ্ছেন, তবে মারা যাচ্ছেন বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ নারী মারা গেছেন। তারা চিকিৎসা নিতে দেরি করছেন বলেই তাদের মৃত্যু-হার বেশি।”

তিনি আরো বলেন, “হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ রোগী ৬৫ শতাংশ। আর মৃত্যু বিবেচনায় ৬৫ শতাংশ নারী।” জাহিদ মালেক বালেন, “রোগী সংখ্যা ঢাকায় অর্ধেক, বাকি অর্ধেক ঢাকার বাইরে। ঢাকায় সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে সংক্রমণের বিস্তার অর্ধেক হ্রাস করা সম্ভব।”

This item is part of
XS
SM
MD
LG