অ্যাকসেসিবিলিটি লিংক

এবার একতরফা নির্বাচন করা সহজ হবে না: আমীর খসরু

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এবার একতরফা নির্বাচন করা সহজ হবে না।” শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “একজন নির্বাচন কমিশনার (ইসি) শনিবার সকালে বলেছেন জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং তারা এটি নিয়ে কাজ শুরু করেছেন। এই নির্বাচন কার?” তিনি বলেন, “নির্বাচন কমিশন, বাংলাদেশের জনগণের নয়, একটি দলের নির্বাচন করতে যাচ্ছে। তারা মানুষকে বোকা মনে করে। শুধু তফসিল ঘোষণা করে নির্বাচন করা এত সহজ নয়।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু অভিযোগ করেন, বর্তমান অনির্বাচিত সরকার জনরোষের ভয়ে জনগণের কাছে যেতে পারছে না এবং বিএনপির ভয়ে সুষ্ঠু নির্বাচনে যেতে পারছে না।” তিনি বলেন, “তারা জনগণকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রেখে, তাদের ভোট হরণের প্রকল্প বাস্তবায়নের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। কিন্তু জনগণ এবার পিছু হটবে না।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বাংলাদেশের লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার এবং সকল গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে রাজপথে নেমেছে।

আমীর খসরু বলেন, “ক্ষমতাসীনরা মেগা প্রকল্প ও উন্নয়নের নামে লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির কাঠামো ভেঙে দিয়েছে; ব্যাংকগুলো নিঃশেষ হয়ে গেছে।”

This item is part of
XS
SM
MD
LG