অ্যাকসেসিবিলিটি লিংক

চাপ সত্ত্বেও তাড়াহুড়ো করে নির্বাচন দেবেন না গ্যাবনের অভ্যুত্থানের নেতা

গ্যাবনের স্বাধীণতা দিবসের প্রাক্কালে দেশটির এলিট বাহিনী, রিপাবলিকান গার্ডের প্রধান জেনারেল ব্রিস ক্লোটেয়ার ওলিগুই এনগুইমাকে(ডানে)সম্মানে ভূষিত করছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেইন ক্লদ বিলি বাই জি(ফাইল ফটো); ১৭ আগস্ট ২০২৩।
গ্যাবনের স্বাধীণতা দিবসের প্রাক্কালে দেশটির এলিট বাহিনী, রিপাবলিকান গার্ডের প্রধান জেনারেল ব্রিস ক্লোটেয়ার ওলিগুই এনগুইমাকে(ডানে)সম্মানে ভূষিত করছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেইন ক্লদ বিলি বাই জি(ফাইল ফটো); ১৭ আগস্ট ২০২৩।

গ্যাবনের সামরিক জান্তার ওপর বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্যে চাপ বাড়ছে।এমন প্রেক্ষাপটে, প্রেসিডেন্ট আলি বঙ্গোকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিচালিত অভ্যুত্থানের নেতা শুক্রবার বলেছেন, তিনি “আগের ভুলের পুনরাবৃত্তি” হবে, তাড়াহুড়ো করে এমন কোনো নির্বাচনের আয়োজন করতে চান না।

বঙ্গো টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করেছেন; বুধবার এমন ঘোষণা আসার কয়েক মিনিট পর, জেনারেল ব্রিস ওলিগুই এনগুইমার নেতৃত্বে সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখল করে নেন।কর্মকর্তারা বঙ্গোকে নিজ বাসভবনে আটক করে রাখেন এবং রাষ্ট্রপ্রধান হিসেবে এনগুইমার নাম ঘোষণা করেন।এর মধ্য দিয়ে, বঙ্গো পরিবারের ৫৬ বছরের শাসনের অবসান ঘটে।

এনগুইমা শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া বক্তৃতায় বলেন, জান্তা “শিগগির এবং নিশ্চিতভাবে” নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাবে। তবে, তারা এমন নির্বাচন এড়াতে চায়; যাতে “একই ভুলের পুনরাবৃত্তি” না হয় এবং আগের মানুষগুলোই যাতে আবারো শাসকের ভূমিকায় আসতে না পারে।

তিনি বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের অর্থ এই নয় যে একটা সাময়িক নির্বাচনের আয়োজন করা হবে; যেখানে আমরা আবারো একই ভুল করবো।”

মধ্য আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোয়াস, গ্যাবনে দ্রুত সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রক্রিয়ায়, জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের নেতৃত্ব সহায়তার জনন্য, অন্যান্য অংশীদারদের অনুরোধ করেছে। বৃহস্পতিবার এক বিশেষ বৈঠক শেষে দেয়া বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়। বিবৃতিতে আরো বলা হয়, সোমবার আবার বৈঠকে বসবে ইকোয়াস জোটের প্রতিনিধিরা।

গ্যাবনের প্রধান বিরোধী গ্রুপ হলো অলটারন্যান্স-২০২৩। তারা বলছে, গত শনিবারের নির্বাচনের যথার্থ বিজয়ী তারা।শুক্রবার, বেসামরিক ব্যক্তিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে জান্তাকে উদ্বুদ্ধ করতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে রাজনৈতিক গ্রুপ অলটারন্যান্স-২০২৩।

অলটারন্যান্স-২০২৩ এর নেতা আলবার্ট ওনদা ওসা’র মুখপাত্র আলেকজান্দ্রা পাঙ্ঘা বিবিসিকে বলেন, “আমরা আনন্দিত যে আলি বঙ্গোকে উৎখাত করা হয়েছে; তবে… আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রজাতন্ত্রের প্রতি, গ্যাবনের গণতান্ত্রিক শৃঙ্খলার প্রতি সমর্থন জানাবে। আর, সামরিক বাহিনীকে বেসামরিক ব্যক্তিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে বলবে।” তিনি বলেন, জান্তা এনগুইমাকে সোমবার রাষ্ট্রপ্রধান হিসেবে অভিষিক্ত করার যে পরিকল্পনা করছে, তা “অযৌক্তিক”।

হোয়াইট হাউজ শুক্রবার বলেছে, তারা গ্যাবন ও নিজারের পরিস্থিতির জন্য “বাস্তবায়নযোগ্য কূটনীতিক সমাধান” খুঁজছে। উল্লেখ্য, নিজারেও ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে উৎখাত করা হয়েছে।

আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা কাউন্সিল বৃহস্পতিবার অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। সংগঠনটি জানায়, সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে না আনলে, তারা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

This item is part of
XS
SM
MD
LG