অ্যাকসেসিবিলিটি লিংক

সাজেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

বর্তমান সময়ে বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য পার্বত্য রাঙামাটি জেলার সাজেক ভ্যালি। (ফাইল ছবি)
বর্তমান সময়ে বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য পার্বত্য রাঙামাটি জেলার সাজেক ভ্যালি। (ফাইল ছবি)

বাংলাদেশের পার্বত্য রাঙামাটি জেলার সাজেকে বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে অস্ত্রধারীরা ওই পর্যটককে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু বাঙালি বন্ধুদের নিয়ে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। তারা সাজেক-দীঘিনালা সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বরে পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থী। অপহরণকারীরা তার বাঙালি বন্ধুদের ছেড়ে দিলেও পাহাড়ি এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।

রাঙামাটি পুলিশের এএসপি আব্দুল আউয়াল জানান, অপহরণের শিকার ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাচ্ছিলেন। অপহৃত শিক্ষার্থীর বাড়ি খাগড়াছড়ি জেলা সদরে।

এএসপি আব্দুল আউয়াল আরও জানান, খবর পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধারে এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

This item is part of
XS
SM
MD
LG