অ্যাকসেসিবিলিটি লিংক

৬ জানুয়ারির হামলায় জড়িত থাকার দায়ে সাবেক প্রাউড বয়েজ নেতার ২২ বছরের কারাদণ্ড

ফাইল ছবি- যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ৬ জানুয়ারির হামলায় জড়িত থাকার দায়ে তারিওকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ফাইল ছবি- যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ৬ জানুয়ারির হামলায় জড়িত থাকার দায়ে তারিওকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে উগ্র ডানপন্থি প্রাউড বয়েজের ক্যারিশম্যাটিক সাবেক প্রধান হেনরি 'এনরিক' তারিওকে মঙ্গলবার ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জেলা জজ টিমোথি কেলি তারিওর সাজা ৬ জানুয়ারির বিবাদীদের দেওয়া আগের কঠোরতম শাস্তিকে ছাড়িয়ে গেছে। গত মে মাসে ওথ কিপারস প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট রোডস এবং গত সপ্তাহে প্রাউড বয়েজের নেতা ইথান নরডিনের জন্য এই সাজার পরিমাণ ১৮ বছর ধার্য করা হয়েছিল।

তারিও, নরডিন এবং আরও দুই প্রাউড বয়েজ নেতা জো বিগস এবং জ্যাকারি রেহলকে ক্যাপিটল ভবনে হামলা, কংগ্রেসকে ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যয়ন থেকে বিরত রাখা এবং তৎকালীন রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্রের জন্য মে মাসে দোষী সাব্যস্ত করা হয়। পঞ্চম অভিযুক্ত ডমিনিক পেজোলা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগ এড়িয়ে গেলেও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হন।

৬ জানুয়ারির হামলায় ক্যাপিটলের পাহারায় থাকা প্রায় ১৪০ জন পুলিশ আহত এবং পাঁচজনের মৃত্যুর অভিযোগ করা হয়। হামলার ঘটনায় ট্রাম্পের এক হাজার ১০০ জনেরও বেশি সমর্থককে ছোটখাটো অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

রক্তক্ষয়ী সেই সংঘর্ষের সময় তারিও ক্যাপিটল ভবনে উপস্থিত না থাকলেও প্রসিকিউটররা বলছেন, ওয়াশিংটনের বাইরে থেকে হামলার নির্দেশ দিয়ে তিনিই এই ষড়যন্ত্রের স্থপতি ও “প্রাথমিক সংগঠক”।

তারিওর আইনজীবীরা ৬ জানুয়ারি তাদের মক্কেল প্রাউড বয়েজের সাথে যোগাযোগ বা নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন।

সাজা ঘোষণার আগে আবেগপ্রবণ তারিও আদালতকে উদ্দেশ্য করে তার পরিবার, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, আইনপ্রণেতা এবং ওয়াশিংটনের বাসিন্দাদের কাছে ৬ জানুয়ারির ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন, দেশে “রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই”।

তিনি বলেন, “আমি সমগ্র দেশের ঐক্যের জন্য প্রার্থনা করছি”।

প্রাউড বয়েজের বিচার এবং সাজার সভাপতি কেলি বলেন, বিচারে এটা প্রমানিত হয়েছে যে সেদিনের ঘটনার জন্য তারিও প্রধান ভূমিকায় ছিলেন এবং তিনি কোনভাবেই অনুতপ্ত বলেও তিনি ইঙ্গিত পাননি।

কেলি আরও বলেন, ৬ জানুয়ারির হামলা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে দেশটির দীর্ঘদিনের ঐতিহ্যকে বিঘ্নিত করেছে।

This item is part of
XS
SM
MD
LG