অ্যাকসেসিবিলিটি লিংক

আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান করুন: সের্গেই ল্যাভরভ-কে শেখ হাসিনা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ৮ সেপ্টেম্বর, ২০২৩।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ৮ সেপ্টেম্বর, ২০২৩।

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে, শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান। ল্যাভরভ দু’দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার পর, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা হচ্ছে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি দর্শনার্থী বইয়ে সই করেন।

উল্লেখ্য, ল্যাভরভ, ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রিত অতিথি হিসেবে ঐ সম্মেলনে যোগ দেবেন।

This item is part of
XS
SM
MD
LG