অ্যাকসেসিবিলিটি লিংক

জি২০ সামিট: স্বাক্ষর হওয়ার সম্ভাবনা ভারত-সৌদি-যুক্তরাষ্ট্রের বন্দর ও রেল সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি

জি২০ বৈঠকে ভারত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বন্দর এবং রেল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই চুক্তির মাধ্যমেই ইউরোপ এবং ভারতের সঙ্গে সংযুক্ত হবে মধ্যপ্রাচ্য।
জি২০ বৈঠকে ভারত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বন্দর এবং রেল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই চুক্তির মাধ্যমেই ইউরোপ এবং ভারতের সঙ্গে সংযুক্ত হবে মধ্যপ্রাচ্য।

শনিবার ৯ অগাস্ট থেকে ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হল জি-২০ শীর্ষ সম্মেলনের আসর। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ঋষি সুনক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে পৌঁছেছেন ভারতে।

সংবাদ সূত্রের খবর, এই বৈঠকেই ভারত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বন্দর এবং রেল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই চুক্তির মাধ্যমেই ইউরোপ এবং ভারতের সঙ্গে সংযুক্ত হবে মধ্যপ্রাচ্য।

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার জানিয়েছেন, শিপিং এবং রেল পরিবহন বিষয়ক এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে এখন থেকে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভারত থেকে ইউরোপে তথ্য, শক্তি এবং বাণিজ্যের প্রবাহের পথ আরও সুগম হবে। তিনি আরও জানিয়েছেন, সৌদি আরব এবং ভারতের পাশাপাশি এই প্রকল্পের মূল অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং ইউরোপীয় ইউনিয়ন।

ফিনার জানিয়েছেন, গত কয়েক মাসের সতর্ক কূটনীতিক, শান্ত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যোগাযোগের ফল হতে চলেছে এই চুক্তি। এই প্রকল্পটি অসম্ভব সম্ভাবনাময় বলে দাবি করেছেন ফিনার। যদিও এটি সম্পূর্ণ হতে সঠিকভাবে কতদিন সময় লাগবে তা তিনি বলতে পারেননি।

এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতারা অনেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত।

এছাড়া পৃথিবীতে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে উপায় খুঁজে বের করার ক্ষেত্রেও ভিন্নমত তাদের অনেকেরই। সেই পরিস্থিতিতে সৌদি, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা এবারের বৈঠকের অন্যতম বাস্তব এবং কার্যকর ফলাফলগুলির মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

This item is part of
XS
SM
MD
LG