অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি মামলায় কারাগারে বিএনপি নেতা আমানউল্লাহ আমান

আমানের আত্মসমর্পণ কালে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে, আদালত এলাকায় এবং এর আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে, সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় জমান বিএনপি সমর্থকরা। (ফাইল ছবি)
আমানের আত্মসমর্পণ কালে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে, আদালত এলাকায় এবং এর আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে, সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় জমান বিএনপি সমর্থকরা। (ফাইল ছবি)

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে রবিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।

তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আমান উল্লাহ আমান-কে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আমানের আত্মসমর্পণ কালে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে, আদালত এলাকায় এবং এর আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে, সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় জমান বিএনপি সমর্থকরা। পরে পুলিশ তাদের আদালত থেকে বের করে দেয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৫ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ক্যান্সারের রোগী বিবেচনায় ১৫ জানুয়ারি পর্যন্ত সাবেরা আমানেরে জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারামুক্ত হন।

This item is part of
XS
SM
MD
LG