অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ২১৭টি দোকান পুড়ে গেছে—ডিএনসিসি সিইও
ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ২১৭টি দোকান পুড়ে গেছে—ডিএনসিসি সিইও

বাংলাদেশের রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট-এ বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির অন্য সদস্যদের নাম জানানো হয়নি।

বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কেটটিতে ৫ শতাধিক দোকান রয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা

This item is part of
XS
SM
MD
LG