অ্যাকসেসিবিলিটি লিংক

আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের সুযোগ নেই: আনিসুল হক

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “সাইবার নিরাপত্তা আইনে আমলযোগ্য অপরাধের মাত্র ৪টি ধারা আছে। এসব অপরাধ ছাড়া, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার কোনো সুযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই।” শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, “বিনা পরোয়ানায় গ্রেপ্তার নিয়ে যেসব প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, এগুলো সাইবার নিরাপত্তা আইনের অপব্যাখ্যা। সাইবার নিরাপত্তা আইনে টেকনিক্যাল অপরাধ, হ্যাকিং বা কম্পিউটারের ভেতরে ঢুকে যদি কেউ কোনো কিছু নষ্ট করে, এসব অপরাধের জন্য ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।”

“ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিলো; সে গুলোর আমূল পরিবর্তন করা হয়েছে;” জানান বাংলাদেশর আইনমন্ত্রী আনিসুল হক।

This item is part of
XS
SM
MD
LG