অ্যাকসেসিবিলিটি লিংক

মিউনিখে সমবেত লক্ষ লক্ষ মানুষ অক্টোবারফেস্টকে স্বাগত জানালো

মিউনিখে, ১৮৮তম 'অক্টোবারফেস্ট' বিয়ার উৎসবে প্রবেশের জন্য লোকেরা দৌড়াচ্ছে৷  ১৬ সেপ্টেম্বর, ২০২৩।
মিউনিখে, ১৮৮তম 'অক্টোবারফেস্ট' বিয়ার উৎসবে প্রবেশের জন্য লোকেরা দৌড়াচ্ছে৷ ১৬ সেপ্টেম্বর, ২০২৩।

লাখ লাখ মানুষ অক্টোবারফেস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন উদযাপন করতে বাভারিয়ান রাজধানীতে জড়ো হয়।

শনিবার দুপুরে প্রথম বিয়ার কেগের মধ্যে ট্যাপ প্রবেশ করিয়ে, আনুষ্ঠানিকভাবে ১৮ দিনের উৎসবের উদ্বোধন করেন মেয়র ডিটার রেইটার।

তিনি বলেন, "আমি শুধু একটি কথা বলতে পারি: এটি বিশ্বের সবচেয়ে সুন্দর, বৃহত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব।"

অক্টোবারফেস্টে সাধারণত প্রতি বছর প্রায় ৬০ লাখ দর্শক অংশ নেয়। কোভিড মহামারির জন্য ২০২০ এবং ২০২১ এ ইভেন্টটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে, গত বছর থেকে আবারো শুরু হয়।

একটি ১-লিটার মগের দাম এই বছর ১২.৬০ ইউরো থেকে ১৪.৯০ ইউরোর ১৩.৪৫ ডলার থেকে ১৫.৯০ ডলারের) মধ্যে, যা গত বছরের তুলনায় প্রায় ৬% বেশি৷

এই বছর অক্টোবারফেস্ট-এর ১৮৮তম সংস্করণ। উৎসব চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত৷

This item is part of
XS
SM
MD
LG