অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনের দিনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল

ভারতের নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনের দিনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল।
ভারতের নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনের দিনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল।

ভারতের নতুন সংসদ ভবনে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর পেশ হল বহু প্রতিক্ষীত মহিলা সংরক্ষণ বিল। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার কথা উল্লেখ রয়েছে এই বিলে। মঙ্গলবার বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। এই বিলের নাম দেওয়া হয়েছে ‘নারী শক্তি বন্দন’।

সোমবার ১৮ সেপ্টেম্বর থেকে কেন্দ্রের ডাকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। এই অধিবেশন পুরনো সংসদ ভবনে শুরু হলেও মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে নতুন ভবনে অধিবেশন শুরু হল।

নতুন ভবনে প্রথম দিনই মহিলা সংরক্ষণ বিল পেশ করল মোদী সরকার। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সূত্রের খবর, সেই বৈঠকেই এই বিল অনুমোদন পায়।

মঙ্গলবার নতুন সংসদ ভবনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, "১৯ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন। নতুন সংসদ ভবনে প্রথম কার্যধারা হিসেবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে নারী শক্তির জন্য পথ খুলে দেওয়ার সূচনা হল।"

তিনি আরও বলেন, "আমি সমস্ত মহিলাদের আশ্বস্ত করতে চাইছি যে আমরা এই বিলটি একটি আইন রূপে নিয়ে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সকল সদস্যকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস করানোর আহ্বান জানাচ্ছি।"

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নতুন ভবনে বক্তৃতা রাখতে গিয়ে অধীর চৌধুরী ‘মহিলা সংরক্ষণ বিল’-এর ইতিহাস নিয়ে কথা বলেন। তিনি বলেন, কংগ্রেস আমলে এই বিলটি আনা হয়েছিল। এই বিল আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই সময় বর্তমান শাসক দলের সাংসদরাই প্রতিবাদ জানিয়েছিলেন।

This item is part of
XS
SM
MD
LG