অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানকারী বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে এই নৈশভোজের আয়োজন করেন বাইডেন।

ভোজসভায় শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর মেয়ে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ তাঁর সঙ্গে ছিলেন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যস্ততার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

This item is part of
XS
SM
MD
LG