অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের অভিশংসন তদন্তের প্রথম শুনানি ২৮ সেপ্টেম্বর

ওয়াশিংটনে ইউএস ক্যাপিটল ভবনের হাউজ ফ্লোরে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি সাংবাদিকদের সাথে কথা বলছেন। ১৯ সেপ্টেম্বর, ২০২৩।
ওয়াশিংটনে ইউএস ক্যাপিটল ভবনের হাউজ ফ্লোরে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি সাংবাদিকদের সাথে কথা বলছেন। ১৯ সেপ্টেম্বর, ২০২৩।

হাউজ রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রথম শুনানি আগামী সপ্তাহে করার পরিকল্পনা করছেন।

হাউজ ওভারসাইট কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী ২৮ সেপ্টেম্বরের শুনানিতে ছেলে হান্টারের বিদেশে ব্যবসায় বাইডেনের জড়িত থাকার অভিযোগ নিয়ে “সাংবিধানিক ও আইনি প্রশ্নের” ব্যাপারে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির নেতৃত্বাধীন রিপাবলিকানরা সাম্প্রতিক সময়ে দাবি তুলেছেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের কর্মকাণ্ড “দুর্নীতির সংস্কৃতি” প্রদর্শন করেছে। তারা আরও অভিযোগ করেন, তার ছেলে বিদেশি ক্লায়েন্টদের সাথে তার ব্যবসা এগিয়ে নিতে “বাইডেন ব্র্যান্ড” ব্যবহার করেছেন।

মুখপাত্র আরও বলেন, হান্টার বাইডেন ও প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেনের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক রেকর্ডের জন্য কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি জেমস কোমার “এই সপ্তাহের শুরুতে” আদালতের সমন জারি করার পরিকল্পনা করছেন। বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জিম জর্ডান এবং ওয়েজ অ্যান্ড মিন্স চেয়ারম্যান জেসন স্মিথের সাথে সমন্বয় করে তদন্তের নেতৃত্ব দেওয়ার জন্য ম্যাকার্থি কোমারকে নিযুক্ত করেন।

হোয়াইট হাউজ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মধ্যে হাউজ রিপাবলিকানদের এই প্রচেষ্টাকে “চরম রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণ” বলে অভিহিত করেছে।

পার্লামেন্টের উগ্র ডানপন্থী সদস্যরা বাইডেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাকার্থিকে চাপ দেন। অন্যথায় নেতৃত্ব হারাতে হতে পারে, এমন হুমকির মুখে তিনি গত সপ্তাহে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্তের ঘোষণা দেন। একই সময়ে এ মাসের শেষের দিকে ফেডারেল সরকারের শাট ডাউন এড়ানোর জন্য সিম্পকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডেমোক্র্যাটরা পাল্টা দাবি করে বলেছেন, ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিচার বিভাগ বুরিসমার দাবির তদন্ত করে। পর্যাপ্ত প্রমাণ খুঁজে না পাওয়ায় আট মাস পরে তা বন্ধ করে দেওয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG