অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশে ডিমের দাম স্থিতিশীল রাখতে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, ৬টি কোম্পানিকে ১ কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর চারটি কোম্পানি ৪ কোটি ডিম আমদানির অনুমোদন পেয়েছে। প্রতিটি কোম্পানি ১ কোটি ডিম আমদানি করতে পারবে।

ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা নগরীর বিভিন্ন পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করছেন।

বাংলাদেশ ডিম উৎপাদনকারী সমিতির মতে, চাহিদা মেটাতে বাংলাদেশে প্রতি দিন সাড়ে ৩ কোটি থেকে ৪ কোটি ডিমের প্রয়োজন হয়। বেশির ভাগ ডিমই দেশীয় উৎপাদকদের কাছ থেকে পাওয়া যায়।

This item is part of
XS
SM
MD
LG