অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন প্রতিনিধিদল ঢাকায় আসছে ৭ অক্টোবর

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন প্রতিনিধিদল ঢাকায় আসছে ৭ অক্টোবর।
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন প্রতিনিধিদল ঢাকায় আসছে ৭ অক্টোবর।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি প্রতিনিধিদল আগামী ৭-১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা আসবেন।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়ে বলেন, প্রতিনিধিদলটি ৭-১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে। প্রতিনিধিদলে ৬ জন প্রতিনিধি ও সাপোর্ট স্টাফ থাকবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠনসহ সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা।

সফর শেষে প্রতিনিধিদল ইতিবাচক বিসয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো ও বাস্তসম্মত সুপারিশগুলো তুলে ধরে একটি গণবিবৃতি দেবে।

ব্রায়ান শিলার বলেন, প্রতিনিধিদল সংশ্লিষ্ট আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসির নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী এলাকায় নির্বাচনে স্বচ্ছতায় সমর্থনকারীদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ করবে।

তিনি বলেন, পিইএএমের প্রাথমিক কাজ হচ্ছে নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা। তবে নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হবে কি না তাও নির্ধারণ করা হবে।

This item is part of
XS
SM
MD
LG