অ্যাকসেসিবিলিটি লিংক

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে।
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে।

টানা বৃষ্টিতে ঢাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ম্যাচটি বৃষ্টির কারণে একাধিকবার বাধার সম্মুখীন হয়। শেষ পর্যন্ত ফলাফল ছাড়াই শেষ হয়।

বৃষ্টির কারণে প্রথমে দুপুর ২টা ২২ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। ফলে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে।

পরে আবার খেলা শুরু হয়। নিউজিল্যান্ডের সংগ্রহ যখন ৫ উইকেটে ১৩৬, তখন আবার বৃষ্টি শুরু হয়।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ রান করেন উইল ইয়াং। ৯১ বলে ৫৮ রান করেন তিনি।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি এবং নাসুম আহমেদ দুটি উইকেট শিকার করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় শেষবারের মতো খেলা বন্ধ করা হয়। এরপর বৃষ্টি অব্যাহত ছিল। ফলে আর খেলা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

This item is part of
XS
SM
MD
LG