অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। (ফাইল ছবি)

মেডিকেল বোর্ডের পরামর্শে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়।

এদিকে, জুমার নামাজের পর সারাদেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত-এর আয়োজন কের বিএনপি। ৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

খালেদা জিয়া ২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান। এর পর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG