অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপদলের মধ্যে সংঘর্ষ: আবাসিক হলে অভিযান, ৫ বহিরাগত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপদলের মধ্যে সংঘর্ষ: আবাসিক হলে অভিযান, ৫ বহিরাগত আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপদলের মধ্যে সংঘর্ষ: আবাসিক হলে অভিযান, ৫ বহিরাগত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান বিভিন্ন উপদলের মধ্যে দাফায় দফায় সংঘর্ষের পর দু’টি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ৫ জন বহিরাগতকে আটক করা হয়েছে; উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশি অস্ত্র।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংঘর্ষের পর দু’টি হলে তল্লাশি চালায় পুলিশ। রাত ১০টা থেকে শুরু হয় অভিযান, চলে ১১টা পর্যন্ত। অভিযান কালে, শাহজালাল হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহ আমানত হল থেকে ৫ বহিরাগতকে আটক করা হয়।

আটকদের পরিচয় জানাতে রাজি হয়নি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, “গতকালের (বৃহস্পতিবার) ঘটনার জের ধরে আজও (শুক্রবার) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে।”

তিনি জানান, “কিছু দেশি অস্ত্র এবং লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। আর, ৫ বহিরাগতকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বগিভিত্তিক দু’টি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের সদস্যরা। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

This item is part of
XS
SM
MD
LG