অ্যাকসেসিবিলিটি লিংক

আইসিসির দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির হোসেন

ক্রিকেটার নাসির হোসেন
ক্রিকেটার নাসির হোসেন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতির অভিযোগের পর, ঘরোয়া ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র নিশ্চিত করেছে, ঘরোয়া ক্রিকেটে ফিরতে নাসিরকে অবশ্যই আইসিসির ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ২৪ সেপ্টেম্বর। তবে, বিসিবি প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় নাসিরের নাম নেই।

আইসিসি অনুসারে, ডানহাতি এই অলরাউন্ডার ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে একটি টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে অনৈতিক অনুশীলনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অলরাউন্ডার নাসির হোসেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন ২০১৮ সালে। এর পর থেকে তিনি জাতীয় দলে অনুপস্থিত। টাইগারদের হয়ে তিনি ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন।

This item is part of
XS
SM
MD
LG