অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ

ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ
ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ

ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন বাংলাদেশের ডানহাতি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এই গৌরব অর্জনের তালিকায় তিনি চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি ৫ হাজার রানের সীমা স্পর্শ করেন।

পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে, মাহমুদউল্লাহর প্রয়োজন ছিলো মাত্র এক রান। অনায়াসে সেই এক রান নিশ্চিত করেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে অংশগ্রহণ সম্পর্কে প্রাথমিক অনিশ্চয়তা সত্ত্বেও, ৩৭ বছর বয়সী এই ব্যাটার শেষ পর্যন্ত মাঠে নামেন এবং দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৪৯ রান করেন।

মাহমুদউল্লাহর আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে এই মাইলফলক অর্জন করেছিলেন।

This item is part of
XS
SM
MD
LG