অ্যাকসেসিবিলিটি লিংক

মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া; কোনো উন্নতি নেই, জানালেন চিকিৎসক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) কেবিনে মেডিকেল বোর্ড এর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি বলেন, “আমি (মঙ্গলবার) বিকাল ৫টায় ম্যাডামের (খালেদা জিয়া) মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন, চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “ম্যাডামের স্বাস্থ্য পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত কয়েকদিন ধরে তিনি একই অবস্থায় আছেন। তাকে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ডা. রফিকুল ইসলাম বলেন, “অতীতে আমরা দেখেছি আ স ম আবদুর রব, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশে গেছেন। সরকার যদি প্রথম থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতো, তাহলে তার এই অবস্থা হতো না।”

This item is part of
XS
SM
MD
LG