অ্যাকসেসিবিলিটি লিংক

আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করছি—কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আলুর দাম স্থিতিশীল রাখতে সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “কোল্ড স্টোরেজ মালিকরা রাতারাতি দাম বাড়িয়ে দেওয়ায় ও সিন্ডিকেটের কারণে আলুর দাম বেড়েছে। আমরা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি”।

আব্দুর রাজ্জাক বলেন, “গতবছর দাম কম পাওয়ায় এ বছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তা ছাড়া, আমরা কিছু আলু রপ্তানি করেছি। তারপরও আলুর দাম এত বেশি হওয়া উচিত নয়”।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আল্টিমেটামের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, আল্টিমেটামেও বিএনপি সফল হবে না। নির্বাচনের আর তিন মাস বাকি আছে। এই তিন মাসে বিএনপি যত আল্টিমেটাম দিক, বোমাবাজির কথা বলুক, সন্ত্রাসের কথা বলুক, কিছুতেই তারা সফল হবে না।

আব্দুর রাজ্জাক বলেন, আমেরিকা ভিসানীতি কী কারণে করেছে, তা জানি না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। তাঁর অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই এই নির্বাচন হবে।

বিকেলে মধুপুর উপজেলার বানরগাছী মাঠে আওয়ামী লীগের উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক।

This item is part of
XS
SM
MD
LG