অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের স্থানীয়-আঞ্চলিক সরকারের উপদেষ্টা মনোনীত হয়েছেন ডিএনসিসি মেয়র আতিক

জাতিসংঘের স্থানীয়-আঞ্চলিক সরকারের উপদেষ্টা মনোনীত হয়েছেন ডিএনসিসি মেয়র আতিক
জাতিসংঘের স্থানীয়-আঞ্চলিক সরকারের উপদেষ্টা মনোনীত হয়েছেন ডিএনসিসি মেয়র আতিক

জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার(২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সই করা এক চিঠিতে জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মেয়র আতিকুল ইসলামের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

পরে তিনি সম্মতি প্রদান করেন। সম্মতির পর, ডিএনসিসি মেয়র-কে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়। জাতিসংঘের মহাসচিব তার চিঠিতে উল্লেখ করেন, “আন্তঃসরকার ও জাতীয় পরিকল্পনা প্রণয়নে স্থানীয় ও আঞ্চলিক সরকারের সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদের সময়োপোযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি চিঠিতে উল্লেখ করেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এবং আধুনিক শহর গড়তে, স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে এই উপদেষ্টা পরিষদ করণীয় বিষয় নির্দিষ্ট করতে ভূমিকা রাখবে। উপদেষ্টা পরিষদ, স্থানীয় ও আঞ্চলিক সরকারের সংশ্লিষ্টতা ও কর্মকান্ড সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে, সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের বৈশ্বিক লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় বিষয় সংশোধনে ভূমিকা রাখবে।”

উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতীয় পর্যায়ে যেসব বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিত, জাতীয় লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় ও আঞ্চলিক সরকারগুলোর ধারাবাহিকভাবে ভূমিকা পালন এবং বৈশ্বিক পদক্ষেপেও অবদান রাখবে বলে জাতিসংঘ মহাসচিবের চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ, ১৫ সদস্যের এই উপদেষ্টা পরিষদের মধ্যে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে দুইজন সদস্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ফিলিপাইনের মাকাতি শহরের মেয়র অ্যাবি বিনায় রয়েছেন।

এছাড়া, ইউরোপ থেকে তিন জন, আফ্রিকা মহাদেশ থেকে তিনজন, উত্তর আমেরিকা থেকে দুইজন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চল থেকে তিনজন, মধ্যপ্রাচ্য ও মধ্য-আফ্রিকা (এমইএনএ) থেকে দুইজন মনোনীত হয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG