অ্যাকসেসিবিলিটি লিংক

সিনেটর ডায়ান ফাইনস্টেইন-এর মৃত্যুতে আব্দুল মোমেনের শোক

সিনেটর ডায়ান ফাইনস্টেইন-এর মৃত্যুতে আব্দুল মোমেনের শোক
সিনেটর ডায়ান ফাইনস্টেইন-এর মৃত্যুতে আব্দুল মোমেনের শোক

যুক্তরাষ্ট্রের সিনেটর ডায়ান ফাইনস্টেইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং ফাইনস্টেইনের নির্বাচনী এলাকার জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। সিনেটর ফাইনস্টেইন, যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নারী। তিনি গত ৩০ বছর ধরে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করেছেন।

ড. মোমেন বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন, নারীর প্রতি সহিংসতা, বর্ধিত জিজ্ঞাসাবাদ কৌশল নিষিদ্ধ করা এবং জননিরাপত্তার জন্য হুমকি, আক্রমণ যোগ্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ বা সীমিত করার বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়ে অসাধারণ কাজ করেছেন। তার কর্ম সমাজে তার অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

সিনেটর ফাইনস্টেইনের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেন আব্দুল মোমেন। বলেন, “আমি তাকে দেখেছি; তিনি যা বিশ্বাস করতেন, তা রক্ষা করার বিষয়ে উৎসাহী ছিলেন। কঠিন সময়ে বাংলাদেশ তাকে একজন বন্ধু হিসেবে পেয়েছে। তার আত্মা শান্তিতে থাকুক।”

This item is part of
XS
SM
MD
LG