অ্যাকসেসিবিলিটি লিংক

অনুমতি ছাড়া ঢাকায় সমাবেশ করা যাবে না: ডিএমপির নতুন কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান

বাংলাদেশের রাজধানী ঢাকায় যে কোনো ধরণের সমাবেশ করতে হলে অবশ্যই আগে থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে, ডিএমপি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “রাজনৈতিক দল যত বড়ই হোক না কেন, অনুমতি ছাড়া রাজধানীতে কোনো অনুষ্ঠান করতে পারবে না। কোনো দল যদি অনুমতি ছাড়া মিছিল, সভা বা সমাবেশ করার চেষ্টা করে, নিয়ম ভঙ্গ করে; তাহলে ডিএমপির যেকোনো ইউনিট নির্ভয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।”

তিনি জানান, “সোমবার বিরোধী দলের সমাবেশ হওয়ার কথা রয়েছে। তারা আগে অনুমতি নিয়েছে এবং নিয়ম মেনে সমাবেশের আয়োজন করছে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে, ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ডিএমপি ৩৪ হাজার সদস্যের বাহিনী; নিঃসন্দেহে নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে।”

আসন্ন জাতীয় নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ পুলিশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিহত করার জন্য ডিএমপির যথেষ্ট সক্ষমতা রয়েছে। আর, ঢাকাকে নিরাপদ রাখতে, যা যা করা দরকার আমরা করবো।”

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা ডিএমপির ওপর কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, “বাহিনী হিসেবে এটি পুলিশের জন্য কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।এটা ব্যক্তিকেন্দ্রিক।"

This item is part of
XS
SM
MD
LG