অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার কমাল রান্নার গ্যাসের দাম

অক্টোবর মাসেই নতুন করে কমল রান্নার গ্যাসের দাম।
অক্টোবর মাসেই নতুন করে কমল রান্নার গ্যাসের দাম।

অক্টোবর মাসের শুরুতে ভারতের নাগরিকদের জন্য সুখবর জানাল কেন্দ্রীয় সরকার। অক্টোবর মানেই ভারত জুড়ে শুরু হয়ে যায় উৎসবের মরশুম। তখন সব পরিবারেই সাশ্র‍য়ের চিন্তা মাথায় থাকে। অক্টোবর মাসেই নতুন করে কমল রান্নার গ্যাসের দাম। অক্টোবরের শুরুতেই সুবিধা বঞ্চিত পরিবারদের জন্য উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি বাড়াল কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার পিছু ১০০ টাকা ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীরা এলপিজি সিলিন্ডার মাত্র ৬০০ টাকায় কিনতে পারবেন।

বুধবার ৪ অক্টোবর মন্ত্রীসভার এক বৈঠকে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ প্রতি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে। মন্ত্রীসভার এই সিদ্ধান্তের বিষয়ে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৭০৩ টাকা। বর্তমানে ভর্তুকি বেড়েছে আরও ১০০ টাকা। ফলে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম হতে চলেছে ৬০৩ টাকা। উজ্জ্বলা সুবিধাভোগীদের বর্তমানে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের ৯০৩ টাকার বাজার মূল্যের বদলে ৭০৩ টাকা দিতে হয়। আর এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্তের পরে, তারা এখন ৬০৩ টাকা দামে পাবেন উজ্জ্বলা গ্যাস।

গত মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার জন্য তেল বিপণন সংস্থাগুলিকে ১৬৫০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে। ফলে এই প্রকল্পের অধীনে মোট সুবিধাভোগীর সংখ্যা এখন ১০.৩৫ কোটিতে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, পিএমইউওয়াই গ্যাস সিলিন্ডার ভর্তুকি প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের মে মাসে দারিদ্র্য সীমার নিচে (বিপিএল) থাকা পরিবারদের জন্য চালু করেছিলেন।

অন্যদিকে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকারও বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। মূল্যবৃদ্ধির জেরে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলিন্ডার পিছু ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ২০৩.৫০ টাকা বেড়ছে। চলতি মাসের ১ তারিখ থেকে তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়েছে। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০৩.৫০ টাকা বেড়েছে।

This item is part of
XS
SM
MD
LG