অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছে ২১ দশমিক ৭৭ শতাংশ: ওটেক্স’র তথ্য

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ২১ দশমিক ৭৭ শতাংশ।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ২১ দশমিক ৭৭ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ২১ দশমিক ৭৭ শতাংশ। বাংলাদেশ হলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন, অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম আট মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ৫১৮ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছে।

ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি ২২ দশমিক ৭৭ শতাংশ কমে, ৫৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২২ সালের একই সময়ে এর পরিমাণ ছিলো ৬৯২১ কোটি ডলার।

চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া-সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় পোশাক আমদানির উৎসগুলোতে, মূল্য ও পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। পোশাক আমদানির উৎস সবচেয়ে বড় চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ২৯ দশমিক ৪৭ শতাংশ এবং দ্বিতীয় বৃহত্তম উৎস ভিয়েতনাম থেকে আমদানি কমেছে ২৪ দশমিক ৫৭ শতাংশ।

ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মেক্সিকো, হন্ডুরাস, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি কমেছে যথাক্রমে; ২১ দশমিক ৫৯ শতাংশ, ২৬ দশমিক ০৯ শতাংশ, ২৭ দশমিক ২৮ শতাংশ, ৮ দশমিক ৮৭ শতাংশ, ২২ দশমিক ২৬ শতাংশ, ২৯ দশমিক ২৪ শতাংশ ও ১১ দশমিক ৭৪ শতাংশ।

This item is part of
XS
SM
MD
LG