অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সহিংসতার পর লন্ডনে পুলিশের টহল জোরদার

ফাইল ছবি- লন্ডনে পার্লামেন্ট হাউজের ভিক্টোরিয়া টাওয়ারে ব্রিটিশ ইউনিয়ন পতাকা উড়ছে। (৩০ ডিসেম্বর, ২০২০)
ফাইল ছবি- লন্ডনে পার্লামেন্ট হাউজের ভিক্টোরিয়া টাওয়ারে ব্রিটিশ ইউনিয়ন পতাকা উড়ছে। (৩০ ডিসেম্বর, ২০২০)

ইসরাইলের উপর ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পর লন্ডনের বিভিন্ন অংশে টহল জোরদার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে লন্ডন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, "আমরা ইসরাইলে চলমান সংঘাত এবং গাজার সাথে সীমান্ত সম্পর্কিত বেশ কিছু ঘটনা সম্পর্কে অবগত আছি।"

"আমাদের জনসাধারণকে আশ্বস্ত করার উদ্দেশ্যেই লন্ডনের বিভিন্ন অংশে দৃশ্যমান পুলিশি টহল বাড়ানো হয়েছে"।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান টুইটারে ( বর্তমানে এক্স) বলেন, "আমি আশা করছি, পুলিশ হামাস, অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন প্রদর্শন বা ব্রিটিশ ইহুদিদের ভয় দেখানোর প্রচেষ্টার বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করবে।"

এএফপির একজন সাংবাদিক উত্তর-পশ্চিম লন্ডনে একটি সিনাগগে দৃশ্যমান নিরাপত্তা দেখেছেন বলে নিশ্চিত করেছেন।

শনিবার ব্যাপক রকেট হামলা এবং স্থল, বিমান ও নৌ আক্রমণের মাধ্যমে সহিংসতার সূত্রপাত হয়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে হামলায় ২০০ জনেরও বেশি ইসরাইলি নিহত, ১,০০০ জন আহত হয়েছে। সেই সাথে সৈন্য ও বেসামরিক নাগরিকদেরও জিম্মি করেছে হামাস।

This item is part of
XS
SM
MD
LG