অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে পুলিশের গুলিতে দুই ইসরাইলি ও একজন মিশরীয় নিহত

মিশরের মানচিত্র।
মিশরের মানচিত্র।

মিশরের আলেকজান্দ্রিয়া শহরে রবিবার এক পুলিশ ইসরাইলি পর্যটকদের ওপর গুলি চালিয়ে দুই ইসরাইলি ও একজন মিশরীয়কে হত্যা করে।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

মিশরের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ সদস্য জানিয়েছেন, উসকানির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই পর্যটকগোষ্ঠীর ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়েন।

ইসরাইলে হামাস জঙ্গিদের আকস্মিক হামলার মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মিশর ও ইসরাইল ১৯৭৯ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। তবু ইসরাইল বিরোধী মনোভাব দেশটিতে প্রবল, বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিনি সহিংসতার সময় এটি বেশি দেখা যায়।

This item is part of
XS
SM
MD
LG