অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করতে পারেন।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশ সফরের সময়, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে পারেন। তিনি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি; নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

আফরিন আখতার, সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন।

কূটনৈতিক সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে, বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

This item is part of
XS
SM
MD
LG