অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাংককে রোহিঙ্গা শরণার্থীবিষয়ক উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠক ১৭ অক্টোবর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প। ৪ অক্টোবর, ২০২৩। ফাইল ছবি।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প। ৪ অক্টোবর, ২০২৩। ফাইল ছবি।

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠক ১৭ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আঞ্চলিক এই বৈঠকের উদ্বোধন করবেন।

২০২৩ সালের ডিসেম্বরে জেনেভায় গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) আগে এই রুদ্ধদ্বার বৈঠকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী যাদের বেশির ভাগই বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের জন্য আন্তর্জাতিক সমর্থন চাওয়া হবে। একইসঙ্গে তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্যও সমর্থন চাওয়া হবে।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাজ্যের মিনিস্টার অফ স্টেট ফর ইন্দো-প্যাসিফি এবং যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অংশ নেবেন।

বাংলাদেশ কক্সবাজার জেলা ও ভাসানচরে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG