অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে। ১২ অক্টোবর, ২০২৩।
বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে। ১২ অক্টোবর, ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে তাঁর বারিধারার বাসভবনে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে শুরু হওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধিদল বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

This item is part of
XS
SM
MD
LG