অ্যাকসেসিবিলিটি লিংক

লেবানন সীমান্তে ইসরাইলি গোলাবর্ষণে রয়টার্সের ভিডিওগ্রাহক নিহত, আহত ৬ জন

রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ তুরস্কের মারাসে কাভারেজের সময়ে নিজের সেলফি তুলছেন।
রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ তুরস্কের মারাসে কাভারেজের সময়ে নিজের সেলফি তুলছেন।

লেবাননের দক্ষিণাঞ্চল সীমান্তে সংঘর্ষের খবর সংগ্রহকারী আন্তর্জাতিক সাংবাদিকদের উপরে ইসরাইলি গোলা আঘাত হানে। ঐ ঘটনায় রয়টার্সের একজন ভিডিওগ্রাহক নিহত এবং আরও ছয়জন সাংবাদিক আহত হয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক চিত্রগ্রাহক গোলাবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং রয়টার্সের ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহর মরদেহএবং আহত আরও ছয়জনকে দেখতে পান। তাদের কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ভিডিওগ্রাহক ইসাম আবদুল্লাহ নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে যে আবদুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে রয়টার্সের একটি দলের সঙ্গে ছিলেন,যারা সেখান থেকে সরাসরি সিগন্যাল সরবরাহ করছিলেন।

This item is part of
XS
SM
MD
LG