অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের টি এ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, “সংবাদের ভিত্তিতে শহরের টি এ রোড এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।”

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ২০১৬ সালে দায়ের করা নাশকতায় মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। এছাড়া আরো ১১টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

This item is part of
XS
SM
MD
LG