অ্যাকসেসিবিলিটি লিংক

গায়িকা টেইলর সুইফট-এর চলচ্চিত্র এই সপ্তাহান্তে ৯৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে

টেইলর সুইফট লস অ্যাঞ্জেলস-এ এক অনুষ্ঠানে আইহার্টরেডিও ইনোভেটর পুরষ্কার নিচ্ছেন। ২৭ মার্চ ২০২৩।
টেইলর সুইফট লস অ্যাঞ্জেলস-এ এক অনুষ্ঠানে আইহার্টরেডিও ইনোভেটর পুরষ্কার নিচ্ছেন। ২৭ মার্চ ২০২৩।

এই সপ্তাহান্তে আমেরিকা এবং কানাডাতে টেইলর সুইফটঃ এরাস ট্যুর চলচ্চিত্র ৯৫ থেকে ৯৭মিলিয়ন ডলারের টিকিট বিক্রি করেছে। এ এম সি থিয়েটার এই তথ্য দেয়। সিনেমা হলগুলোতে দর্শকদের কাছে ছবিটির বিপুল চাহিদা লক্ষ্য করা গেছে।

এরাস ট্যুর ছবিটি কনসার্ট চলচ্চিত্রের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এটি জাস্টিন বিবারঃ নেভার সে নেভার ছবিটির প্রথম ৩ দিনের টিকিট বিক্রির পরিমাণ ২৯.৫ মিলিয়নকে সহজেই ছাড়িয়ে যায়।

সপ্তাহান্তের চূড়ান্ত আয় সোমবার প্রকাশ করা হবে।

সুইফট বলেন তিনি দর্শকদের চাহিদা পূরণ করতে বৃহস্পতিবার বাড়তি শো-র ব্যবস্থা করছেন।

This item is part of
XS
SM
MD
LG