অ্যাকসেসিবিলিটি লিংক

মাসুদ-আফরিন বৈঠক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ’ নির্বাচন চায়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আফরিন আখতারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৬ অক্টোবর, ২০২৩।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আফরিন আখতারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৬ অক্টোবর, ২০২৩।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আফরিন আখতারের বৈঠকের পর, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ কথা জানিয়েছে। বলেছে, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।”

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দুই দেশের মধ্যে ‘শক্তিশালী বহুমুখী’ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নির্দলীয় নির্বাচনী জরিপ দলের সাম্প্রতিক সফর এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার মতো বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

উভয় পক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোট প্রদান নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সফরকালে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে পারেন।তিনি, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর আগে, চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন।

This item is part of
XS
SM
MD
LG