অ্যাকসেসিবিলিটি লিংক

মিতু হত্যা মামলা: বাবুলের জামিন আবেদন হাইকোর্টে খারিজ

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। (ফাইল ছবি)
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। (ফাইল ছবি)

স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট বেঞ্চ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন, সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন, আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন, ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

This item is part of
XS
SM
MD
LG