অ্যাকসেসিবিলিটি লিংক

কেরাণীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

সাংবাদিক আরিফুল ইসলাম
সাংবাদিক আরিফুল ইসলাম

ঢাকার অদূরে কেরানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার (১৮ অক্টোবর) কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম বাংলা টিভির কেরাণীগঞ্জ প্রতিনিধি। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে জাজিরা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের এ ধরনের আচরণে ঢাকা জেলা প্রেসক্লাব, কেরানীগঞ্জ প্রেসক্লাব, নবাবগঞ্জ ও দোহার প্রেসক্লাবের সাংবাদিকেরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ছাড়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকেরা।

এদিকে এ ঘটনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানান, এরই মধ্যে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত জাজিরা পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বিভাগীয় তদন্ত করে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আহত সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG