অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার জাপান: তাজুল ইসলাম

ঢাকা সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বক্তব্য রাখছেন।
ঢাকা সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বক্তব্য রাখছেন।

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী করতে, বিনিয়োগ বাড়ানোর জন্য জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে, ঢাকা সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজে এ আহবান জানান তিনি। বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার জাপান।”

প্রতিনিধিদলকে তাজুল ইসলাম বলেন, “জাপান বাংলাদেশের অত্যন্ত ভালো ও বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র অন্বেষণের বিশাল সুযোগ রয়েছে।” তিনি বলেন, “বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হতে চায় এবং দেশের অবকাঠামো উন্নয়নে আরো কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে।”

তাজুল ইসলাম বলেন, “বিনিয়োগকারীরা বাংলাদেশে পর্যাপ্ত কর্মী পাবেন এবং বিনিয়োগের পরিবেশও খুব ভালো থাকবে।” তিনি উল্লেখ করেন যে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ উন্নয়নের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার জাপান।”

এর আগে, জাপানের প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

This item is part of
XS
SM
MD
LG