অ্যাকসেসিবিলিটি লিংক

পূজা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে: আসাদুজ্জামান খাঁন

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

দুর্গাপূজা নিয়ে সাইবার স্পেসে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (২০ অক্টোবর) পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে, দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন জানান, পুলিশের একটি সাইবার ইউনিট এখন সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে না হলেও, অল্প সময়ের মধ্যে যারা গুজব ছড়ায় তাদের চিহ্নিত করা হচ্ছে। এই অপরাধে যুক্ত কেউ রেহাই পাবে না উল্লেখ করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী সব দিক থেকে সতর্ক রয়েছে।”

গুজবের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বলেন, “দুর্বৃত্তরা যাতে অপকর্ম করতে না পারে, সে দিকে নজর রাখুন।”

This item is part of
XS
SM
MD
LG