অ্যাকসেসিবিলিটি লিংক

মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা করেছেন দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অব্যাহত সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলোতে উজ্জীবিত আত্মার জন্য প্রার্থনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

এক বার্তায়, শুক্রবার (২০ অক্টোবর) দ্রৌপদী মুর্মু বলেন, “আমাকে আপনার সাম্প্রতিক অস্ত্রোপচার সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আমি জেনে খুশি, আপনি অস্ত্রোপচারের পর ভালোভাবে সেরে উঠছেন।”

ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি-কে শুভেচ্ছা জানান দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, “আপনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রচেষ্টায় মহান সাফল্য কামনা করছি।”

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

উল্লেখ্য যে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।শুক্রবার (২০ অক্টোবর) তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গত বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। হাসপাতালের কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর, একদিন কে আইসিইউতে রাখা হয়। গত ১৬ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

This item is part of
XS
SM
MD
LG