অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা করেছে আওয়ামী লীগ

গাজীপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
গাজীপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দেয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে,তাকে ক্ষমা করা হয়েছে বলে জানানো হয়।

ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, “ভবিষ্যতে কোনো ধরনের আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে ক্ষমা চায়ে আবেদন করা ব্যক্তিদের, ক্ষমা করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। দলের নীতিমালা অনুযায়ী আপনাকেও (জাহাঙ্গীর আলম) ক্ষমা করা হয়েছে।”

চিঠিতে বলা হয়, “তবে ভবিষ্যতে মতাদর্শ বিরোধী বা সংগঠন বিরোধী যে কোনো কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।”

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর তার দল আওয়ামী লীগ, তাকে বহিষ্কার করে।

This item is part of
XS
SM
MD
LG