অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যূনতম মজুরি ২০,৪০০ টাকা দাবি গার্মেন্টস শ্রমিকদের; মালিকদের প্রস্তাব ১০,৪০০ টাকা

বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রতিনিধিরা ন্যূনতম মাসিক মজুরি দাবি করেছেন ২০ হাজার ৪০০ টাকা।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রতিনিধিরা ন্যূনতম মাসিক মজুরি দাবি করেছেন ২০ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রতিনিধিরা ন্যূনতম মাসিক মজুরি দাবি করেছেন ২০ হাজার ৪০০ টাকা। আর, মালিক প্রতিনিধিরা শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪০০ টাকা বাড়িয়ে, ১০ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করেছেন। রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশের ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে, বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে প্রস্তাবগুলো পেশ করা হয়।

জাতীয় পোশাক শ্রমিক কর্মচারী লীগের (জেজিএসকেএল) সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ও পোশাক মালিকদের প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান নিজ নিজ পক্ষ থেকে প্রস্তাব পেশ করেন।

উভয় পক্ষের প্রস্তাব পাওয়ার পর, বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, “শ্রমিক পক্ষ ২০ হাজার ৪০০ টাকা দাবি করেছে। আর, মালিক পক্ষ ১০ হাজার ৪০০ টাকা প্রস্তাব করেছে। উভয় পক্ষের প্রস্তাবে বেশ ব্যবধান রয়েছে।” তিনি বলেন, “মজুরি বোর্ডের পঞ্চম সভা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যবধান কমানোর প্রস্তাব করা হবে।”

বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “শ্রমিক ও মালিক পক্ষের প্রস্তাবে সব সময় পার্থক্য থাকে।” তিনি বলেন, “বিশ্ব অর্থনীতির অবস্থা এবং শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন প্রেক্ষাপট মাথায় রেখে আমরা এই প্রস্তাব করেছি।”

এর আগে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের জীবনমান মূল্যায়ন করে ন্যূনতম বেতন ১৭ হাজার ৫৬৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG