অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সব ধর্মের নাগরিকের অধিকার সমান: মোমেন

ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ২৩ অক্টোবর, ২০২৩।
ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ২৩ অক্টোবর, ২০২৩।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, “বাংলাদেশে সব ধর্মের নাগরিকের অধিকার সমান।” সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন ড. আব্দুল মোমেন। তিনি বলেন, “সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সবাই একসঙ্গে থাকলে আমরা সব ক্ষেত্রে অবশ্যই সফল হবো।”

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “আমরা আনন্দিত এজন্য যে সমাজের দুষ্ট লোকগুলোকে পরাজিত করেছি। শুধু পূজার সময় নয়, সারা বছরই আমাদের সতর্ক থাকতে হবে; যাতে, এই দুষ্ট লোকগুলোর আর কখনো উত্থান না হয়।”

সকলের সহযোগিতায় বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আব্দুল মোমেনে। মণ্ডপে তার সঙ্গে ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

This item is part of
XS
SM
MD
LG