অ্যাকসেসিবিলিটি লিংক

একজন কট্টরপন্থি রিপাবলিকান হলেন হাউজ স্পীকার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধ পরিষদ মাইক জনসনকে হাউজের নতুন স্পীকার পদে নির্বাচিত করলো। ক্যাপিটল হিল। ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধ পরিষদ মাইক জনসনকে হাউজের নতুন স্পীকার পদে নির্বাচিত করলো। ক্যাপিটল হিল। ওয়াশিংটন।

রিপাবলিকানদের ব্যাপক সমর্থনে লুইজানা অঙ্গরাজ্যের কট্টরবাদী রিপাবলিকান সদস্য মাইক জনসন বুধবার প্রতিনিধি পরিষদের স্পীকার পদে নির্বাচিত হয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভেতরের বিশৃঙ্খলার অবসান ঘটলো।

বিগত সপ্তাগুলোর দ্বিমত বাদ দিয়ে এবং শাসনকাজ চালিয়ে যেতে সকল রিপাবলিকানের প্রথম ব্যালটেই জনসন বিজয়ী হলেন।

রিপাবলিকান দলের হাউজ নেতৃত্বের পেছনের সারির সদস্য, জনসন ছিলেন এই পদের জন্য রিপাবলিকান দলের চতুর্থ মনোনীত ব্যক্তি। যদিও জনসন দলের শীর্ষ বাছাই ছিলেন না , তবু তিনিই ভোটে জয়লাভ করলেন।

This item is part of
XS
SM
MD
LG