অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত

ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত
ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত

বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে শামীম মোল্লা নামের একজন যুবদল নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।

নিহত শামীম মোল্লা ঢাকা মহানগরের মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। তার বাবার নাম ইউসুফ মোল্লা।

এর আগে, সংঘর্ষে আহত হলে, তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে শামীম মোল্লা মারা যায় বলে জানায় ঢাকা মহানগর বিএনপির একাধিক সূত্র।

This item is part of
XS
SM
MD
LG